জেলার সমুদ্র সৈকতের ডায়াবেটিকস পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বখতেয়ার উদ্দিন চৌধুরী জানান, ডায়াবেটিকস পয়েন্টে একটি লাশ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক পাটোয়ারীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল গিয়ে আনুমানিক ২৪/২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে।

লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এএইচ