নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের ব্রাক মোড়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুস্তুম আলী চাষি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপু প্রমূখ।

প্রতিষ্ঠার্ষিকী ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের কয়েক’শ নেতাকর্মী অংশ নেয়।

টুটুল/এসএম