বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২৬ ব্যাটলিয়নের বেনাপোল চেকপোষ্ট ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে বড় আঁচড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ৮ বাংলাদেশী নারী পুরুষ কে আটক করেছে।

কিন্ত বিজিবি বার বার সীমান্তে নারী পুরুষ আটক করলেও কোন পাচারকারীকে আটক করতে পারে না।

চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান,মঙ্গলবার সকালে পাসপোর্ট ভিসা ছাড়া বেস কিছু লোক ভারত থেকে এসে বড় আঁচড়া মাঠে অবস্থান করছে।

এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ শিশু কে আটক করা হয়। আটকদের বাড়ি যশোর অভয় নগর ও নড়াইল কালিয়া থানা এলাকায়।

তাদের কে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। সীমান্তে খোজ খবর নিয়ে জানা যায়,কিছু অসাধু বিজিবি সদস্যরা মোটা অংকের টাকার বিনিময় দালালের সাথে চুক্তি হওয়ার পর এ সমস্ত অবৈধ পথে লোক যাওয়া ও আসার সুযোগ করে দেয়।

এসএইচ