নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ৭টায় ওই ইউপির ১৮নং কালাইরাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লিটন চক্রবর্তী ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেন।
শুক্রবার গভীর রাতে ওই কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





