সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছয়হারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বুরহান মিয়া জানান, দুর্ঘটনায় আহত র্যাব সুনামগঞ্জ অঞ্চলের ডিএডি মো. শহীদসহ মিলন নামের এক সাংবাদিক হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আল-আমিন জানান, মোটরসাইকেলযোগে র্যাব সদস্য পূর্বদিকে যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনা ধাক্কা দেয়। এতে ৫ জন আহত হয়।
র্যাব- ৯ ক্রাইম প্রিভেনশন জোন (সিপিসি)-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





