ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ আটক জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির বিক্ষোভ মিছিল করেছে।
আজ (সোমবার) মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম। নগর উত্তর শিবির নেতা কামাল হোসাইনের পরিচালনায় সমাবেশে নগরশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
শিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির কখনো জঙ্গিবাদ বা অন্য কোন অগণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী নয়। দেশে প্রচলিত সব ধর্মের প্রতি শিবির সব সময় শ্রদ্ধাশীল যা ইসলামে স্বীকৃত। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা কিংবা জঙ্গিবাদের সাথে জামায়াত শিবিরের নেতা বা কর্মীর ন্যূনতম কোন সম্পর্ক অতীতেও ছিল না বর্তমানেও নেই।
এর সাথে আটককৃত নেতাদের জড়ানো সরকার ও দলকানা দায়িত্বহীন ব্যক্তির হীণ মানসিক বিকারগ্রস্থতার বহিঃ প্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না।
নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীকে পরিকল্পিতভাবে আটক, নিরপরাধ মেধাবী ছাত্রদের হত্যা পরিহার করে পুলিশ কর্তাদের নীতিহীন বক্তব্য প্রত্যাহার ও নিজেদের স্বীয় দায়িত্ব পালনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।
নগরীর বহদ্দারহাট থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি কাপাসগোলা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এমবি





