শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণের পর থেকে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ (২১ এপ্রিল) রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যর পরিবারটি শ্রীলঙ্কার বেড়াতে গিয়েছিল।

শাহরিয়ার আলম বলেন, “আমরা আশা করছি, তাঁরা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।”

ভয়াবহ এই বিসেস্ফারণের খবর পাওয়ার থেকে এতে কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন কি না তা নিয়ে উদ্বেগ ছিল। ঘটনার পরপরই হেল্পলাইন চালু করে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো +৯৪১১৭৩৯৯৪৫৩।

মন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, নিখোঁজ দুই বাংলাদেশিকে খুঁজে বের করা যায়।

২১ এপ্রিল (রোববার) স্টার সানডে’র দিনে সকাল থেকে অন্তত ৭ দফা হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০০ ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক থাকার খবর পাওয়া গেছে।

আক্রান্ত ৩টি গির্জা হচ্ছে- কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। হোটেল ৩টি হলো- কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি।

এর বাইরে নতুন করে আরেকটি হোটেলে বিস্ফোরণে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এমবি