‘মা কাঁদছে, জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’- স্লোগান সম্বলিত পোস্টারিং এবং হ্যান্ডবিল চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে বিতরণ করা হয়েছে।

দেশের চলমান অবরোধ-হরতালে নাশকতা ঠেকাতে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার র‌্যাবকে সহযোগিতার আহ্বান জানিয়ে পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করছে র‌্যাব।

রঙিন পোস্টারে নাশকতায় দগ্ধদের চিত্র ও র‌্যাব দফতরে অপরাধীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সহায়ক মোবাইল ফোন নম্বর উল্লেখ রয়েছে। পোস্টারে আরো উল্লেখ রয়েছে- ‘সারা দেশব্যাপী অবরোধ-হরতাল বিপন্ন দেশ, বিবর্ণ মহাকাল বেওয়ারিশ বোমায় পুড়ছে বাস পুড়ছে আমার মা, পুড়ছে আমার ভাই-বোন আগুনে দগ্ধ আমার পরিববার সাথে জ্বলছে জাতির বিবেক। আর পুড়তে দেব না, হতে দেব না কোনো ক্ষতি রুখে দাঁড়াবো, নিরাপদ একটি দেশ গড়ব এটাই নতুন অবগতি।’

পোস্টারে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য সর্বনিম্ন ১০ হাজার থেকে,  সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। 

জেআই