রাজধানীতে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, রাজধানীতে কেউ যাতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নাশকতাকারীদের বিরুদ্ধে সব ধরনের প্রতিরোধের ব্যবস্থাও নিয়েছে পুলিশ।

এসএইচ