খুলনায় বাঘের ৬৯টি হাড়সহ দু’জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার নগরীর নতুন বাজার লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কয়রার গিলাবাড়ী এলাকার এনায়েত হোসেন (২২) ও বাবু হোসেন (১৮)।
এনায়েত কয়রা উপজেলার গিলাবাড়ীর আকরাম সর্দারের ছেলে ও বাবু একই এলাকার সালামের ছেলে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক দেবাশীষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৯টি বাঘের হাড়সহ তাদের গ্রেফতার করা হয়।
সুন্দরবন থেকে আসা একটি ট্রলার নতুন বাজার এলাকায় আসলে সেখানে অভিযান চালিয়ে এ হাড়গুলো উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বাঘের ছোট-বড় মিলে ৬৯টি হাড় উদ্ধার করা হয়।
কেএইচ





