তোবা গার্মেন্টসে আন্দোলনের ১১তম দিনে নতুন করে আরো ৫১ জন অসুস্থ হয়েছে পড়েছে বলে জানা গেছে।

বুধবার থেকে এ পর্যন্ত মোট অসুস্থ আছেন প্রায় ২০০ জন। তোবা গার্মেন্টের ভিতরে এখনো প্রায় ১ হাজারের উপরে শ্রমিক আছে বলে শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন।

অন্যদিকে, ২য় দিনের মতো তোবা গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা দেয়া শুরু করেছে বিজিএমইএ। এর মধ্যেই কয়েক জন শ্রমিক বেতন নিয়েছে বলে জানা গেছে।

তোবা গার্মেন্টস থেকে কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনে শ্রমিকদের নিতে বিজিএমইএর বরাদ্দকৃত বাস পাঠানো হয়েছে।

বাড্ডায় হোসেন মার্কেটের আশ-পাশের এলাকায় শ্রমিকদের জন্য তাদের আত্মীয়-স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ