রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ জন কর্মীসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো: ইলিয়াস নুরী জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রংপুর কোতয়ালী থানার পুলিশ বিএনপি ও জামায়াতের দুইজন করে চার জন কর্মী এবং পীরগাছা থানা পুলিশও দল দুটির দুই জন করে চার জন কর্মীকে আটক করে।
এছাড়া মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে জামায়াতের পাঁচ জন কর্মী আটক করা হয়। বিএনপি-জামায়াতের আটক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
একই সময়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনক আটক করা হয়।
এআর





