পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্য পাওনা না পাওয়ায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
মুন্সীগঞ্জের সমষপুর ও দক্ষিণ পাইকসার বাসিন্দারা শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এলাকাবাসী প্রথমে বিক্ষোভ করে। পরে তারা টায়ার জ্বালিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর পয়েন্ট থেকে দোগাছী পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ওই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) কুতুব উদ্দিন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ মোতায়েনের পর এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





