রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন- উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর বাইপুর গ্রামের একরামুল হকের ছেলে শাহালাল মিয়া (২৬) এবং প্রতিবেশি আবদুর রাজ্জাকের স্ত্রী আদরী বেগম (৪০)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ সরকার জানান, নিহত শাহালাল মিয়া ও আদরী বেগমের বাড়ি পাশাপাশি। সোমবার রাতে বৃষ্টিপাতের আগে তারা বাড়িতেই ছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এমকে





