ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশু সহ ৫৫ নারী পুরুষকে আটক করেছে বিজিবি। এসময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
২১ বিজিবি কমান্ডিং অফিসার আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশ কিছু লোকজন ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের পুটখালী সীমান্তে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে শিশু সহ ৫৫ জন নারী পুরুষকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের মধ্যে ১৪ জন শিশু, ১৫ জন নারী ও ২৬ জন পুরুষ রয়েছে। এদের সকলের বাড়ী নড়াইল, লক্ষিপাশা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন এলাকায়।
এদিকে গত রাত ১২ টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৩০ নারী পুরুষকে আটক করে। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/এমএনজে





