সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫৯ ভরি স্বর্ণসহ শরিফুল ঢালী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

২৫ অক্টোবর বুধবার রাতে উপজেলার কোমরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শরিফুল ঢালী ভারতের উত্তর চব্বিশ পরগণার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে বলে জানা গেছে।

কোমরপুর বিওপির সুবেদার আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ৫৯ ভরি স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে।

জারিফ