খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় ফরহাদ হোসেন (৪৭) ও তার স্ত্রী ফারজানা ইয়াসমিন লাকীকে (৩২) কুপিয়ে জখম করে বাসায় ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর ইলিয়াস জানান, সোমবার রাত তিনটার দিকে জানালার গ্রীল ভেঙ্গে তিনজন মুখোশধারী ফরহাদ হোসেনের ঘরে প্রবেশ করে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ফরহাদ ও তার স্ত্রী লাকির বাম হতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাদের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলংকার ও ফরহাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়।
ফরহাদ একটি এনজিওতে চাকরি করেন ঈদের ছুটিতে তিনি দুই দিন আগে ঢাকা থেকে খুলনায় যান। এ ঘটনায় লাকীর ভাই হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
এএইচ





