সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেটের শাহপরান থানার অফিসার ইন চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আগামীকাল রোববার কোর্টে চালান দেয়া হবে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ