সুন্দরবন পরিদর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণ পয়েন্টে পৌঁছান তিনি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের হিরণ পয়েন্টে পৌঁছানোর পর রাষ্ট্রপতি সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখছেন বলে জানা গেছে।


বিকাল পর্যন্ত ৪ ঘণ্টা সুন্দরবন পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে পটুয়াখালীরর নির্মিত পায়রা বন্দরে যাবেন। পায়রা বন্দর পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছে সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন। রাতে কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সে রাত্রি যাপন শেষে মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরবেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সুন্দরবন, পায়রা বন্দর ও কুয়াকাটা দুই দিনের সফরের পুনঃসংশোধিত সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আরও জানান, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ৩০ জন সফরসঙ্গী রয়েছে।

এআই