রাষ্ট্রীয় পৃষ্ঠ-পোষকতায় মায়ানমারের রোহিঙ্গা মুসলিম হত্যা নিধনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-ছাত্রিরা।
বৃহস্পতিবার বেলা ১২.৩০মি. মিছিলটি বি এল কলেজের বকুল তলা থেকে শুরু হয়ে নতুন রাস্তা, মহসিন মোড় প্রদিক্ষন করে পুনোরায় যথা স্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্র-ছাত্রিরা বলেন, মায়ানমারে সরকারের নির্দেশে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করে মুসলমানদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ ধরনের জঘন্য হত্যাযজ্ঞ চরম মানবাধিকার লঙ্ঘন। এ সময়ে মানবাধিকার সংস্থাসহ সকলকে এগিয়ে আসতে হবে।
নিরপরাধ রোহিঙ্গাদের গনহত্যার দায়ে সুচির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানায় তারা।
অনির সঞ্চালনায় রাকিব মোড়লের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোব মিছিলে উপস্থিত ছিলেন অত্র কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রি বৃন্দ। এছাড়াও লাবু মোড়ল, সোহাগ মোড়ল, ইস্রাফিল জনি সহ বিভিন্ন ব্যাক্তি বর্গ সেখানে ছিলেন।
মামুন/জারিফ





