বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার নলাম এলাকায় ওই সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বেলা ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে নলামের ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’

তিনি আরো বলেন, ‘এ সময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরো দু’ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে।’

এনএইচ