হরতালের সমর্থনে ও সলিমুল্লাহ হল ছাত্রদল নেতা আল মামুন ইলিয়াসকে অবৈধভাবে থানায় আটকিয়ে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সর্দার আমিরুল ইসলাম সাগরের নেতৃত্বে আজ দুপুরে ২টায় শাহবাগের আজিজ মার্কেটের সামনে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্বাস আলী, টিএম মুজাহিদ(জাহিদ), তুহিন সরকার, মাহমুদ আল হাসান, লাহুল গালিব, রুমী রহমত, সাগর আহমেদ রাজ, নাহিদ হাসান নিপু, সজীব পাঠান, ফরহাদ ফাহাদ, ফয়সাল আহমেদ, হৃদয় আহমেদ, আবু সাঈদ প্রমুখ।
মিছিলটি থেকে হরতালের সমর্থনে শ্লোগান দেয়া হয়। শ্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে আসলে পিজি হাসপাতালের সমাবর্তন উপলক্ষে অবস্থান নেয়া পুলিশরা মিছিলটিকে ধাওয়া দেয়। এসময় ফাহাদ নামের এক কর্মী গুরুতর আহত হয়।
ইআর





