ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ বলেন আওয়ামীলীগ ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতার মসনদ ধরে রাখতে জামায়াত-শিবিরসহ বিরোধীদলের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে।
এরই ধারাবাহিতায় তারা মাওলানা সাঈদী, অধ্যাপক গোলাম আজম, মাও. মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদেরকে মানবতার বিরুদ্ধে অপরাধের নামে বানোয়াট মামলা সাজিয়ে সম্পূর্ন অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে।
তাদের সাজানো মামলায় আনীত অভিযোগ প্রমাণ করতে নিজেরাই সম্পূর্নরূপে ব্যর্থ হয়েছে। তারপরও মিথ্যা সাক্ষীদের নামে বেনামে সাক্ষ্য দিয়ে তারা বিচার বিভাগের উপর অন্যায় হস্তক্ষেপের মাধ্যমে প্রহসনের রায় দিয়ে প্রিয় নেতাদের বন্দী করে রেখেছে। প্রহসনের এই রায় দেশবাসী মেনে নেয়নি। তাই তিনি আটক দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবী জানান।
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
মিছিলে শিবির নেতা আব্দুল আজিজ, তৌহিদুল ইসলাম, সরওয়ার কামাল সিকদার, সাদুর রশিদ,ওমর গনি, মু.ইলিয়াস, সাইফুল ইসলাম, রোকন উদ্দীন,নাছির উদ্দিন,সালাম সিদ্দিক, দিদারুল আলম, মামুনুর রহমান, জামাল উদ্দিন,ফেরদৌস রানা নেতৃত্ব দেন।
নগরীর মুরাদপুর থেকে শুরু হয়ে মিছিলটি বহদ্দারহাট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা আগামীকালের হরতাল শান্তিপূর্নভাবে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
ঢাকা, ২০সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





