রাঙামাটির বাঘাইছড়িতে ছুটিতে বাড়িতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষীর (৩৫) বিমান চাকমার।এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ রবিবার (৬ ডিসেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে। বিমান চাকমা পাকুইজ্জাছড়ি এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন চাকমা (৩৫) নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষীর। শনিবার সন্ধ্যায় ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। এক বছর আগে তিনি সন্তু লারমার জেএসএস থেকে পদত্যাগ করে জেএসএস এমএন লারমা দলে যোগ দেন। তার কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে ধরণা করা যাচ্ছে। তিনি রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এমন সময় এক দল সশস্ত্র সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমান চাকমা মারা যায়।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ভোর রাতে পাকুজ্জ্যাছড়ি নামক এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন এক দল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।
এ অভিযোগের বিষয়ে জেএসএস সন্তুলারমা দল বলেন, আমাদের দলে কোনও সন্ত্রাসী কার্যকলাপ নাই। তাদের দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ জানান, আমরা লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস এমএন লারমা দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহত হয়েছে।
এএস





