টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গোলার বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। তাদের ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- তুষার (১১), আশিক (১২) ও রায়হান (১৩)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবীর গণমাধ্যমকে বলেন, দিগর ইউনিয়নের মাইধারচালা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সোমবার বগুড়ার ১৫ ব্যাটালিয়নের সেনাসদস্যরা গোলাবর্ষণ অনুশীলন করেন।

আজ বেলা তিনটার দিকে ব্রাহ্মণশাসন এলাকার একদল শিশু সেখানে গোলাবারুদের স্পিলন্টার কুড়াতে যায়। এ সময় একটি গোলার বিস্ফোরণে তিন শিশু আহত হয়।

তিনি আরও বলেন, তুষার ও আশিকের অবস্থা গুরুতর।

জেএ