বগুড়ায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছে থাকা একটি রাম দা, এক কেজি ১০ গ্রাম গাঁজা, ২৮ বোতল ফেনসিডিল,৩৬ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএমের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এআর





