বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বরখাস্তের সময়ে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতাও পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট বিধি অনুসারেই তার বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

এস