সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারজু খাতুন (৩৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নারজু ওই গ্রামের ইসমাইল সর্দারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, সকালে বৃ-আঙ্গারু গ্রামের রাস্তার পাশের একটি ক্ষেতে নারজুর গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমবি





