সদর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ডিসি কোর্ট এলাকায় তিনি অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিসি কোর্টের সামনের এলাকা গোপীনাথপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানান ওসি।
জেআই





