রাজধানীর তেজগাঁও এলাকার জিএমজি কল্লোল ইন্ডাস্ট্রিজ এর সামনে থেকে এক ভূয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতের নাম মোঃ আল আমিন হোসেন ওরফে ফাহিম (৩০)।
র্যাব-২ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে বলেন রোববার ভোরে তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সিরাজগঞ্জ জেলার মৃত হযরতের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মারুফ আহমেদ বলেন, সে এক সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী করতেন।
অনৈতিক কারণে সেনাবাহিনী হতে বরখাস্ত হওয়ার পর সে নিজেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সর্বসাধারণকে প্রতারিত করে আসছিল।
সে সেনাবাহিনীর এবং র্যাবের উর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন আইনগত সহায়তা প্রদান করার নামে টাকা নিয়ে আসছিল।
এমআর/এমকে





