কমলাপুর রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ২ টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কে বা কারা্ আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।

এসএইচ