‘মা কাঁদছে জ্বলছে দেশ ঘুরে দাঁড়াও বাংলাদেশ’- এই শ্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

হামলাকারীদের ধরিয়ে দিলে এবং তথ্য দিয়ে সহায়তা করলে তাদের জন্য পুরস্কারও ঘোষণা করেছে র‌্যাব।

র‌্যাবের সদর দফতরে শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের মধ্যে এ বিষয়ে লিফলেট প্রচার করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে। ককটেল নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার, গাড়িতে আগুন ও ভাঙচুরের ভিডিওচিত্র ধারণের জন্য ১০ হাজার, পেট্রল বোমা নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার, ককটেল নিক্ষেপকারীকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার, ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, ককটেল বা বোমা নিক্ষেপকারীকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ১ লাখ টাকা।

উল্লেখ্য, এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেন।

কেএইচ