যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইব্রাহীম হোসেন সুমন (২৪) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাকে নিজ বাড়ি সাদিপুর থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহীম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহীমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে অস্ত্র মামলার একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামিম আহম্মেদ বলেন, আসামিকে থানার আনুষ্ঠানিকতা শেষ করে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এসএন/ এআর





