পাবনার ফরিদপুর উপজেলায় অনিল কুমার (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গল গ্রামের মাঠ থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশটি উদ্ধার করা হয়। অনিল কুমার একই গ্রামের মৃত মৃন্ময় কুমারের ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, "সন্ধ্যায় মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে ব্যবসায়ী অনিল কুমারের লাশ বলে চিহ্নিত করে এবং তা উদ্ধার করে নিয়ে আসে। তিনি গত ২৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।"
ওসি আরও বলেন, "কোনো পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন অনিল কুমার।
তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
এমবি





