কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যুবকের নাম মওদুদ হোসেন (২৪) বলে জানা যায়।

সোমবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে ৮৫/১০ (আর) সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।

সোমবার ভোরে দৌলতপুর সীমান্তের ৮৫/১০ (আর) পিলারের কাছে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে রাখে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন  বলেন, মওদুদ ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করে বিএসএফ।

আটক ওই যুবককে ফেরত চেয়ে ভারতের ৯১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।

এসএইচ