ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর উদ্যোগে সকাল ৮ টায় ৩২নং ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও বিকাল ৪টায় ২৬ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূইয়া সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে কর্মসূচীতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

ইআর