বগুড়া শহরে পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ ছয় জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ছয় জনের মধ্যে তিন জনের কাছ থেকে ৭.৮৫ পিস্তল, ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এরা হলেন, রুমন (৩২)-তার বাড়ি বগুড়া শহরে জলেশ্বরীতে, মোমিন (২৬)-তার বাড়ি খানদার এলাকায়, মিশু (১৮)-তার বাড়ি রহমান নগর মধ্যপাড়া এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আটক করা হয় জলেশ্বরী তলায় আরিফ ক্লিনিকের সামনে থেকে।
এছাড়া বাকি তিন জনের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তাদের পরিচয়, হীরা (৩২)-তার বাড়ি জলেশ্বরী তলা এলাকায়, রিমন (১৮)-তার বাড়ি বগুড়া সদরে ও সাহেদ (২০)-তার বাড়ি গোপাল বাড়ি এলাকায়।
এ দিন রাত ৮টায় এই তিন জনকে শহরের আলতাফুননেসা খেলার মাঠ থেকে আটক করা হয়েছে।
অস্ত্র ও গুলিছাড়াও তাদের কাছ থেকে একটা চাপাতি, ২টি বার্মিজ চাকু ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি সার্কল) উজ্জ্বল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





