বগুড়ায় রোববার মধ্যরাতে র‍্যাব-১২’র স্পেশাল একটি দল বগুড়া জেলা সদরের বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে।

আটক কৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া আমঝোলা এলাকার আফছার আলীর ছেলে আওলাদ হোসেন (৩৩) ও একই উপজেলার পশ্চিম বেইজগ্রামের মৃত সাফায়েতউল্লার ছেলে নজরুল ইসলাম (৫৯)।

র‍্যাব-১২ স্পেশাল কোম্পানি বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের নেতৃত্বে এলাকার সেফওয়ে মোটেলের সামনে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজা ঐ ২জন কে আটক করে। আটকদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ