বেনাপোল-যশোর সড়কের শার্শা উপজেলার শ্যামালাগাছি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আগরতলা রুটের যাত্রীবাহী বাসের ধাক্কায় বেনাপোল বন্দরের উপ পরিচালকের গাড়ীর ড্রাইভার জাহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। উপ-পরিচালক আমিনুল ইসলাম সহ তার দেহ রক্ষী আনসার সদস্য সাইফুল ইসলাম গুরুতর আহত হযেছেন। দুর্ঘটার সংবাদ পেয়ে পুলিশ বাস চালাক বিশ্বজিতকে বেনাপোল চেকপোস্ট থেকে আটক করেছে। আাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হযেছে। 

নিহত জাহিদুল সাতক্ষীরা সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে উপ পরিচালক আমিনুল ইসলাম বন্দরের জীপে করে যশোর যাওয়ার পথে শার্শা উপজেলার শ্যামলাগাজি এলাকায় পৌছালে বিপরীতে দিকে থেকে আসা ঢাকা- আগরতলা রুটের TRO –IC  -১২৯৯ নাম্বারের যাত্রীবাহী বাস জীপটিকে সামনের দিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জীপের চালক মারা যান। স্থাণীয়রা আহতাবস্থায় উপ-পরিচালক আমিনুল ইসলাম ও দেহ রক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
শেখ নাছির/ জারিফ