ঈদে ঘরমুখো মানুষের কারো শরীরে জ্বরসহ ডেঙ্গুর অন্যান্য উপসর্গ থাকলে তাদের রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে যারা ঘরে ফিরবেন, সবাই যেন সতর্ক, সচেতন থাকেন। যাদের মাথাব্যথা করবে, বমি বমি ভাব হবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, শরীরে জ্বর জ্বর ভাব থাকবে, তারা রক্ত পরীক্ষা করে এলাকায় বা ঘরের দিকে গৃহযাত্রা করবেন- এটা আপনাদের সবার কাছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বান।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী গণভবনে নেমেই ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কে কী করছে, কার কী বক্তব্য। বঙ্গবন্ধু কন্যা বলেছেন, এখন একটাই কাজ, ভয়ংকর এডিস মশাকে প্রতিরোধ করতে হবে, ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরো জোরদার করতে হবে।’

জেড