রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সংলগ্ন হুমায়ন রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। সাথে সাথে ফায়ার সাভিসের ২ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাযায়নি।

এসএম