চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে ২৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার আবদুল মালেকের ছেলে মো.ইয়ুম ভূঁইয়া(২৪) ও সোনাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন(২৮)।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনা মসজিদ এলাকায় অভিযান চালায় র্যাব।
এ সময় ২৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দুপুরে তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
এসএইচ





