রাজধানীর কালশীতে কুর্মিটোলা বস্তি সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিহারি ক্যাম্পের বিক্ষুব্ধরা।

রোববার বেলা আনুমানিক সাড়ে ১১টায় তারা ওই সড়কের যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।

এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করে বিক্ষুব্ধরা। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করেছে বলে জানাগেছে।

গত শনিবার কালশীর বিহারী ক্যাম্পে শবে বরাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ ১০ জন নিহত হয়।

ইতোমধ্যে ঘটনা তদন্তে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যাবার কথা রয়েছে ওই কমিটির।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর