বিএনপি পথহারা পথিকের মত দিশেহারা। এদেশের ইতিহাসে আছে যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা কোনদিন বিজয়ী হতে পারে না। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। হয় বলে মন্তব্য করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে বিজয়ী রাই নির্বাচনে বিজয়ী।
বুধবার ভোলার চরফ্যাশনে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়কের উদ্বোধন শেষে ঈদগাহ মাঠে এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনাকে বিএনপি ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা হতে দেননি। বিএনপি এখন রাজনীতিতে পরাজিত।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। জনগণের জন্য ভালো কাজ করবেন। মনে রাখবেন ১০টি ভালো কাজ করার পাশাপাশি একটি খারাপ কাজ করলে ওই ১০টি ভালো কাজ ম্লান হয়ে যাবে। তাই কেউ খারাপ কাজ করবেন না। খারাপ লোকদের দলে টানবেন না।
এ সময় তিনি চরফ্যাশনসহ দেশের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। তিনি ভোলাকে তার এলাকা বলে উল্লেখ করে বলেন, নদীর ওপারেই আমার নোয়াখালী। যে কারণে অনেক মানুষ দুই পাড়েই আছেন।
মন্ত্রী আরও বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধ অভিযান শুরু করেছে, শুধু ঘর নয়, নিজেদের আত্মীয় স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোনও রাঘব-বোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানের কোনও শিথিলতা নেই।
উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থাপনা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।
এএস





