ঝিনাইদহে নাশকতা মামলায় জামায়াতের ২ কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলা থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়।

এছাড়া অন্যান্য মামলায় শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন, সদর থেকে ৮ জন এবং মহেশপুর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এম এ