লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের পূর্বচরকাদিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য বেলাল হোসেন ও আজাদ উদ্দিন সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে ৫জন আহত হয়। এ ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া রামগঞ্জ উপজেলার ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরকাদিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁ ইউনিয়নের শৈরশৈ ও সদর উপজেলার চররমনী ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে জালভোট ও কেন্দ্র প্রভাব খাটানোর অভিযোগে ১০জনকে আটক করেছে ভ্রাম্যামান আদালত ও আইনশৃংখলা বাহিনী।

এছাড়া ভোলাকোর্ট, ভাটরা, চরকাদিরা ইউনিয়নের বেশিরভাগ কেন্দ্র দখল করে জালভোট দেয়ার অভিযোগ উঠেছে। এ দিকে তিনটি উপজেলার ৭টি ইউনিয়নের ৬৫টি ভোট কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রে বিএনপি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর কোন এজেন্ট নেই।

ভোটের শুরুতে কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ প্রার্থীদের বিরুদ্ধে.দাবী করেছেন বিএনপি ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর চেয়ারম্যানরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

এমবি