বিচারপতিদের অপসারণ ক্ষমতা (অভিশংসন আইন) সংসদের হাতে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের উদ্যোগে বাগেরহাট শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাটের পুরাতন বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মোজফ্ফর রহমান আলম, শাহেদ আলী রবি, মাহাবুবুল হক কিশোর, সুজা উদ্দিন মোল্লা সুজন, আইয়ুব আলী মোল্লা বাবু, শেখ জাকির হোসেন , সাজ্জাদ হোসাইন।

সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারকে অভিশংসন আইন প্রনয়নের প্রক্রিয়া থেকে সরে এসে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই