রাজধানীর ভাটারা থেকে বিশ্বজিৎ সেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

বিশ্বজিৎ বেসরকারি মোবাইল অপারেটর রবির ডিভাইস বিভাগের ম্যানেজার (প্রধান কার্যালয়) ছিলেন বলে জানা গেছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল মুত্তাকিন জানান, ভাটারার জগন্নাথ রোডের ৪২/খ নম্বর বাড়িতে নিজ কক্ষ থেকে বিশ্বজিৎ সেনের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এএইচ