ঝিনাইদহে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শৈলকুপা উপজেলার চর ধলহরচন্দ্র গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ (৪০)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলায় শৈলকুপা উপজেলায় চারজন, সদর উপজেলায় সাতজন, কালীগঞ্জ উপজেলায় চারজন, কোটচাঁদপুর উপজেলায় চারজন, মহেশপুরে তিনজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজনকে গ্রেফতরা করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ইআর





