ঈদকে সামনে রেখে এবং রমজানের পবিত্রতা রক্ষায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবারো মাঠে নামছে র্যাব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাহিনীটি আবারো টহল ও চেকপোস্টসহ নিরাপত্তার স্বার্থে কাজ করবে।
দু’একদিনের মধ্যেই তারা মাঠে নামবে বলে বুধবার বিকালে র্যাব-এর মুখপাত্র এটিএম হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব মাঠে থাকবে। দু’একদিনের মধ্যেই মাঠ পর্যায় কাজ শুরু করবে র্যাব।
র্যাব মুখপাত্র জানান, রমজানের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাব টহলসহ রাজধানীতে বাহিনীটির কার্যক্রম কমিয়ে আনা হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





